দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘করোনার টিকা নিন, নিরাপদ থাকুন’ স্লোগান সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও ছাতক উপজেলার বিভিন্ন হাট বাজারে টিকা গ্রহণে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা করেছে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস।
শনিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী জেলা তথ্য অফিসের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, পাথারিয়া বাজার, আক্তাপাড়া বাজার ও ছাতক উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রচারণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, অফিস সহকারি কামরুন নাহার, সাইন অপারেটার রায়হান উদ্দিন সুমন, এপিএই মো. শরীফ হোসেন প্রমুখ।