স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় আরো ২ হাজার ৭৪০ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে ১৬৫১ জন পুরুষ এবং ১০৮৯ জন মহিলা। রবিবার সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৩৯০ জন পুরুষ এবং ২৭৭ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৪ জন পুরুষ এবং ৩৬ জন মহিলা। ছাতক উপজেলায় ৩৫০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৩০ জন পুরুষ ও ১২০ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ১৫০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৯ জন পুরুষ ও ৪১ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ১৬৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৭ জন পুরুষ ও ৬২ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ১৪৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০০ জন পুরুষ ও ৪৮ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ২২০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৪৪ জন পুরুষ ও ৭৬ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ১৪৬ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৮৭ জন পুরুষ ও ৫৯ জন মহিলা। দিরাই উপজেলায় ৪০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৩২ জন পুরুষ ও ১৬৮ জন মহিলা। শাল্লা উপজেলায় ১৮০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪২ জন পুরুষ ও ১৩৮ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ১৭০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১০৬ জন পুরুষ ও ৬৪ জন মহিলা।
জেলায় এ পর্যন্ত টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২০ হাজার ৮৪৮ জন। টিকা নিয়েছেন ১৭ হাজার ৭২৬ জন। এরমধ্যে ১ হাজার ৫৪৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টিকা নিয়েছেন। সুনাগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ৬ হাজার ২৮৫ জন টিকা নিয়েছেন। আর টিকা গ্রহণের দিক থেকে পিছিয়ে রয়েছে তাহিরপুর উপজেলা। এই উপজেলায় ৮ দিনে টিকা নিয়েছেন ৬৭৪ জন।
এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯০০ জন, ছাতক উপজেলায় ১৭৩৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬৮০ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১১৬৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১২৫১ জন, ধর্মপাশা উপজেলায় ৯৬২ জন, দিরাই উপজেলায় ১৮১৩ জন, শাল্লা উপজেলায় ৯৭০ জন এবং জগন্নাথপুর উপজেলায় ১২৮৮ জন টিকা গ্রহণ করেছেন।