স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় আরো ২ হাজার ৯৮৫ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে ১৮৫৭ জন পুরুষ এবং ১১২৮ জন মহিলা। রবিবার সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৮১৭ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৬০ জন পুরুষ এবং ৩৫৭ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৯০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৩০ জন পুরুষ এবং ৬০ জন মহিলা। ছাতক উপজেলায় ৩৫০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২৪৪ জন পুরুষ ও ১০৬ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ১৩০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৮০ জন পুরুষ ও ৫০ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ২৯০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৬৯ জন পুরুষ ও ১২১ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ৯৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬৯ জন পুরুষ ও ৩০ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ২৩০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৫৫ জন পুরুষ ও ৭৫ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ১৩৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৯৪ জন পুরুষ ও ৪৫ জন মহিলা। দিরাই উপজেলায় ৩৮০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২২০ জন পুরুষ ও ১৬০ জন মহিলা। শাল্লা উপজেলায় ১৯০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১২১ জন পুরুষ ও ৬৯ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ১৭০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১১৫ জন পুরুষ ও ৫৫ জন মহিলা।
জেলায় এ পর্যন্ত টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৭ হাজার ৩১৬ জন। টিকা নিয়েছেন ১৪ হাজার ৯৮৬ জন। সুনাগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ৫ হাজার ৬১৮ জন টিকা নিয়েছেন। আর টিকা গ্রহণের দিক থেকে পিছিয়ে রয়েছে দোয়ারাবাজার উপজেলায় এই উপজেলায় ৭ দিনে টিকা নিয়েছেন ৫২৬ জন।