- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিকা প্রদানের চ্যালেঞ্জ মোকাবিলায় দশ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার
কোভিড ১৯ টিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে সকলের সমান সুযোগ এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ টিকা সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে টিআইবি’র সুনামগঞ্জ জেলা ভিত্তিক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সোমবার সনাক কার্যালয়ের সভা কক্ষে ‘গভর্ন্যান্স চ্যালেঞ্জেস ইন হেলথ সেক্টর: টুওয়ার্ডস ইফেক্টিভ কোভিড—১৯ ভ্যাকসিন ডেলিভারি’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
সনাক সভাপতি আইনুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ—পরিচালক) ডা. মো. আনিসুর রহমান।
সনাক সহ সভাপতি খলিল রহমান’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ—কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে। গবেষণা ফলাফল উপস্থাপন করেন টিআইবি এরিয়া কো—অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমান।
প্রতিবেদনে কোভিড—১৯ টিকা সংক্রান্ত তথ্য প্রচার বা প্রকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, টিকা কেন্দ্র সম্পর্কিত তথ্য ও সচেতনতা, টিকা নিবন্ধন সংক্রান্ত জটিলতা ও এসএমএস প্রাপ্তি, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি, টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা, সংবেদনশীল ব্যবস্থাপনা, প্রান্তিক জনগোষ্ঠীর টিকা প্রাপ্তির বিষয় এবং অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিভিন্ন উপাত্ত উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে টিকা কেন্দ্র যথাসময়ে খোলা ও বন্ধ করা, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে টিকা প্রদান, বর্জ্য ব্যাবস্থাপনা, নারীদের জন্য পৃথক বুথ ও নারী স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে স্বাস্থ্য কতৃর্পক্ষের প্রশংসা করা হলেও টিকা কেন্দ্রের সামাজিক দূরত্ব নিশ্চিত না করা, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান না করা, তথ্য ও পরামর্শ প্রদান সংক্রান্ত ডেস্ক না রাখা, দৃশ্যমান অভিযোগ করার কোন হটলাইন নাম্বার না থাকা ইত্যাদি বিষয়ও উঠে এসেছে। এসময় টিকা প্রদানের চ্যালেঞ্জ মোকাবিলায় দশ দফা সুপারিশমালা তুলো ধরা হয়। এগুলো হলো—
অপ্রাতিষ্ঠানিক উৎসের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য প্রচারের ব্যবস্থা আরও জোরদার করা।
যথাসময়ে সবার জন্য টিকার সরবরাহ নিশ্চিত করা এবং টিকার পাশ^র্ প্রতিক্রিয়ার বিষয়ে প্রচারণা জোরদার করা।
টিকা নিবন্ধনে অর্থ খরচের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের টিকাদান কেন্দ্রে বিশেষ ব্যবস্থা ও পর্যাপ্ত লোকবল রাখা।
টিকা প্রদান সংক্রান্ত যে কোন ধরনের অনিয়ম ও দুনীর্তির শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে এবং এ বিষয়ে মানুষকে অবগত করতে হবে।
টিকা প্রদান সংক্রান্ত যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা এবং এ বিষয়ে মানুষকে অবগত করা।
প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকারভিত্তিতে টিকা প্রাপ্তি সহজলভ্য করা এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন ও মানবিক মর্যাদার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা।
সবার জন্য সমতারভিত্তিতে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে অনলাইনে নিবন্ধন সংক্রান্ত সকল জটিলতা দূরীকরণে উদ্যোগ গ্রহণ এবং এ সংক্রান্ত বিকল্প ব্যবস্থা রাখা।
এলাকায় নিবন্ধনের সুবিধা ও সকলের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা এবং দূরত্ব ও এলাকার জনসংখ্যা বিবেচনায় টিকাদান কেন্দ্র স্থাপন করা।
টিকা প্রদান কর্মসূচিকে জোরদার করতে ব্যাপক প্রচার—প্রচারণা অব্যাহত রাখা।
গবেষণা প্রতিবেদন প্রকাশ বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এ.আর. জুয়েল, দৈনিক ইত্তেফাকে’র জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দীন, জাগো নিউজ প্রতিনিধি লিপসন আহমেদ, বিটিভি প্রতিনিধি কামরান আহমেদ, সিনিয়র স্টাফ নার্স মো. বোরহান উদ্দীন ও নার্সিং সুপারভাইজার নিভা রানী সুতার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ—কমিটির আহ্বায়ক যোগেশ^র দাস, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রধান সহকারী মো. রইস মিয়া ও কোভিড—১৯ টিকা কেন্দ্র নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দীন।

  • [১]