শাল্লা ও ছাতক প্রতিনিধি
দিরাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল ও দৈনিক সুনামগঞ্জের দিরাই প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে শাল্লা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাল্লা উপজেলা প্রেসক্লাব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শাল্লা প্রেস ক্লাবের সভাপতি পিসি দাশ পীযূষ, সাংবাদিক জেসি বিশ্বাস যতীন, বকুল আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, শংকর ঋষি, আমির হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে সাংবাদিক টিপু সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন এবং শোকসন্তুপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এদিকে দিরাই প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক টিপু সুলতানের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শাহ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, কৃপেশ চন্দ, হামিদুর রহমান বাবলু, সদস্য ডাঃ সুধাম চন্দ্র দেব, অসিত কুমার দাস মরহুম টিপু সুলতানের বিদেহী আত্মার
মাগফেরাত কামনা করেছেন। পৃথক বিবৃতিতে সাংবাদিক তমাল পোদ্দার, আলাউদ্দিন, আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী, নুর উদ্দিন, হাবিবুর রহমান নাসির গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।