- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিসিবির পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের টিসিবির ডিলারের পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজারের শেরপুর থেকে দোয়ারাবাজার আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক (পিকাপটি) খাদে পড়ে যায়। এসময় মেসার্স বিনয় ট্রেডার্সের মালিক বিনয় চক্রবর্তী ও নোহান এন্টারপ্রাইজ পিকাপের ড্রাইভার মো. আলম আহত হন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করেন। তবে চিনি ও ডাল পানিতে ভিজে সম্পূর্ণ মালামাল নষ্ট হয়ে যায়। বহনকারী গাড়িতে ছিল ডিলারের টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির ডাল, চিনি, সয়াবিন তেল।
মেসার্স বিনয় ট্রেডার্স এর মালিক বিনয় চক্রবর্তী বলেন, ২১শত’ কেজি মালামাল নিয়ে শেরপুর থেকে আসার পথে দুপুর ১টার দিকে রশিদপুর নামক স্থানে মালামালসহ একটি ডুবায় পড়ে ট্রাক। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

  • [১]