স্টাফ রিপোর্টার
‘মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে করোভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে টুকেরবাজার এলাকায় সুরমা নদীরপাড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করেন সিলেট অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে নৌ-পুলিশের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন কীভাবে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের সবাই মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলতে হবে। পরে দুরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পড়িয়ে দেন তিনি।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. রকিবুল ইসলাম, সানবাড়ি নৌ-পুলিশের সাব ইন্সপেক্টর বাচ্চু মিয়াসহ অন্যান্য নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।