- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টুরিষ্ট গাইডকে রড দিয়ে পিটানোর অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরের এক ইকো টুরিষ্ট গাইডকে লোহার রড দিয়ে পিটিয়ে গরুতর আহত করার অভিযোগ উঠেছে। ইকো টুরিষ্ট গাইডের নাম বিল্লাল মিয়া (৩৯)। গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল্লাল মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাহিরপুর থানার এএস আই আবু মোছা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইকো টুরিষ্ট গাইট বিল্লাল মিয়া তার বাড়ির খাজনা পরিশোধ করার জন্য শ্রীপুর ডিহিবাটি অফিসে আসার পথে কামালপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে শফিক মিয়া তার পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে পথচারীরা বিল্লাল মিয়াকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
বিল্লাল মিয়া জানান, টাঙ্গুয়া হাওরে দায়িত্বরত ম্যাজিস্ট্রিটের নৌকার মাঝি শফিক মিয়া ম্যাজিস্ট্রিটের নামে চোরাই জেলে ও অতিথি পাখি শিকারীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক চাঁদা নেয়। এসবে বাধা দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তার মাথায় ও কানে আঘাত করে। সঙ্গে থাকা ৯৬ হাজার টাকা শফিক ছিনিয়ে নিয়ে গেছে।
অভিযুক্ত শফিক মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে বিল্লাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এসময় তিনি টাঙ্গুয়া হাওর থেকে ম্যাজিস্ট্রিটের নামে জেলে বা পাখি শিকারীদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছেন না বলে ফোন রেখে দেয়।
তাহিরপুর থানার এএসই আবু মোছা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • [১]