- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টেক্সটাইল ইনস্টিটিউট ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শনে পাট ও বস্ত্র সচিব

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র সচিব মো. আব্দুর রউফ।
রবিবার দুপুরে তিনি শান্তিগঞ্জ উপজেলায় ১২৬ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর নির্মাণাধীন প্রকল্প এবং পরে ডুংরিয়ায় ২৭ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর নির্মাণাধীন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক, উপ বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম, উপ সহকারি প্রকৌশলী সৈকত রায়, পাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, রুমেন আহমদ, সাইফুজ্জামান প্রমুখ।
এর আগে পাট ও বস্ত্র সচিব মো. আব্দুর রউফকে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ ও শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।

  • [১]