- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টোকাই তাহের ও তার জীবন

শহীদনূর আহমেদ
তাহের আলী ও সালেহা বেগম দম্পতি ভীষণভাবে দারিদ্রপীড়িত। ৯ সন্তানর জনক-জননী এই দম্পতির পৈতৃক নিবাস সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামে। রোজ সকাল থেকে দুপর পর্যন্ত শহরের অলিগলি, ড্রেন, ময়লার স্তুপে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, টিনের টপ, কাঠের কার্টুন, কাগজের বাক্স, স্টীলের তার, কাগজের ঠোঙ্গাসহ নানা পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বেড়ান তারা। এগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাওয়া যায় তা দিয়ে খেয়ে না খেয়ে চলে তাদের মানবেতর জীবন। সারা দিন পরিশ্রম শেষে পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে পৌরসভার বৈঠাখালি খেয়াঘাটের কাছে একটি আশ্রিত বাড়ির ছাউনিতে রাত্রী যাপন করেন তাহের আলী। ছোট দুইটি মেয়েকে শহরে অন্যের বাসায় কাজ করে।  এজন্য মাস শেষে তিনি পান ৫ শ’ টাকা  ।
রবিবার দুপুরে স্টেডিয়ামের পার্শবর্তী টেলিফোন ভবনের পাশে একটি ভ্যানের মধ্যে কুড়ানো বোতলের বস্তা রাখতে দেখা যায় তাহের আলী ও তার স্ত্রী সালেহা বেগমকে। ভ্যানের উপরে তাদের  ১ বছরের শিশুটি তখন কাঁদছিল। পাশে দাঁড়িয়ে আছে ৩ বছরের আরেকটি শিশু। তাহের আলীর বয়স ৬০ বছরের উপরে। বৃদ্ধ বয়সে কোন কাজ না পেয়ে স্ত্রীসহ বোতল ও পরিত্যক্ত জিনিস কুড়ান তারা, এমনটিই বললেন তাহের আলী।
তাহের আলী বলছিলেন, বোতল বেইচ্চা কোন তিন ২০০ টাকা আর কোন দিন ৩০০ টাকা পাই। ইতা দিয়া খাইয়া না খাইয়া থাকা লাগে। বয়স বাড়ছে অসুখ ছাড়ে না। অসুস্থ অইয়া কোনদিন বোতল না কুড়াইলে পরিবারের সকলের আনা খাইয়া থাকন লাগে।

  • [১]