- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্যাকেরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজে কোচিং ফি আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্রছাত্রীদের থেকে কোচিং ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বিষয়ে ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ডা. মো. ইদ্রিস আলী কর্তৃক একটি লিখিত অভিযোগ সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অষ্টম হতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিকট থেকে কোচিং ফি আদায় করা হয়েছে জন প্রতি ১৫শ টাকা। এইচএসসি ছাত্রছাত্রীদের নিকট থেকে কোচিং ফি আদায় করা হয়েছে জন প্রতি ২ হাজার টাকা। অভিযোগে আরো বলা হয়েছে ছাত্রছাত্রীরা কোচিংয়ের জমাকৃত টাকার রশিদ চাইলে কলেজের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম ধমক দিয়ে বলেন, তোদের রশিদের দরকার কি ?
অভিযোগকারী ডা. মো. ইদ্রিস আলী বলেন, কলেজ অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে তিনি স্থানীয় অভিভাবকদের সাথে পরামর্শ করে অভিযোগ দাখিল করেছেন।
ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন, পরিচালনা কমিটির পরামর্শেই তিনি কোচিং এর টাকা আদায় করছেন।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ বলেন, ‘ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের নিকট থেকে কোচিং ফি আদায়ের একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার আমার নিকট তদন্তের জন্য দিয়েছেন। অভিযোগের তদন্ত চলছে, পরে প্রতিবেদন দাখিল করা হবে।’

  • [১]