স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাবসেক্টরের বীর মুক্তিযুদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ছে। সোমবার দুপুর আড়াইটায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধেদের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আলী আমজদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্যে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরি স্থাপনের কাজ ইতোমধ্যেই আমরা হাতে নিয়েছি। আমি মুক্তিযুদ্ধ প্রজন্মের সন্তান হিসেবে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের মান সমন্নত রাখতে যা যা করার দরকার তাই করবো। তিনি বলেন , জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে জেলার মুক্তিরুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা হয়েছে। এই তথ্য সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবউজ্জ্বল ইতিহাস অন্যদের কাছে তুলে ধরবে
বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেব, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, অ্যাড.রইস উদ্দিন ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর ।
এছাড়াও এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল সত্তার, তাহিরপুর উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার রউজ আলী, মুক্তিযোদ্ধা এসএনএম মাহমুদুর রশীদ, হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডা. আবুল কালাম প্রমুখ।