- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে মে দিবস পালিত

৮ ঘন্টা শ্রম অধিকার প্রতিষ্ঠাসহ শোষণমূলক সমাজ ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলায় কমিটির উদ্যোগে ১৩৭ মহান মে দিবস পালিত হয়।
মে দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সোমপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে ও ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাধারষ সম্পাদক বিনন্দ করের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন সভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রুপাংকর দাস, আমির উদ্দিন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি কাদির মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, স—মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতির সদস্য দয়াল কর, সুনামগঞ্জ জেলা হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি শাহআলম, সদস্য কাজল দাস, মো: আলমগীর মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমিকশ্রেণির শ্রেণি চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার দিন। এই দিনে শ্রমিকশ্রেণির সংহতি, সংগ্রাম ও শপথের দিন। শ্রমিকশ্রেণির রক্তে রঞ্জিত এই দিনের চেতনা ভুলিয়ে দিতে সাম্রাজ্যবাদ ও তার দালাল আপোষকামী সুবিধাবাদীরা মালিক শ্রমিক কথিত একতা’র মে দিবস পালনের মাধ্যমে মে দিবসের শ্রেণি চেতনাকে আড়াল করতে ষড়যন্ত্র—চক্রান্ত করে চলেছে।
নেতৃবৃন্দ শ্রমিকশ্রেণিকে নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন করতে শ্রেণি চেতনায় শাণিত হয়ে সংগ্রামী নেতৃত্বে সকল রূপের আপোসকামিতা, সুবিধাবাদিতার বিরুদ্ধে সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]