- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মমহোৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার
ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব উদযাপিত হয়েছে। সুনামগঞ্জ সৎসঙ্গ বিহারে এ উপলক্ষে ভোরে নহবৎ সানাই বাদন ও ঊষা কীর্তন, সকালে সমবেত প্রার্থনা নাম জম ও গ্রন্থাদি পাঠ, ভোগ ও প্রণাম নিবেদন, বহিরাগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, চঞ্চল কুমার লোহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। বেলা ১১টায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘আদর্শ জাতি গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক মাতৃ সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, আজমিরিগঞ্জ পাহাড়পুর আদর্শ কলেজের প্রভাষক সুইটি রানী শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্ধ্যা রানী রায় ও পরিচালনায় ছিলেন নমিতা রানী চৌধুরী। বক্তব্য রাখেন শ্রেয়া তালুকদার ও পূজা তালুকদার। শঙ্খ, উলু ধ্বনি ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় মাতৃম্মেলন।এরপর সিলেট প্রিয়বেশন’র পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যায় ছিল প্রার্থনা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।

  • [১]