- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডকটরস ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটি

স্টাফ রিপোর্টার
ডকটরস ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক হয়েছেন ডা. বিপুল চন্দ্র ঘোষ। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অথোর্পেডিক্স)।
এদিকে সংগঠনের সদস্য সচিব হয়েছেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ডা. মো. শাহিন আহমেদ। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুব্রত রায়।
বৃহস্পতিবার বাংলাদেশ ডকটরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল ও মহাসচিব ডা. তাজিন আফরোজ শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এই কমিটি আগামী ২ মাসের মধ্যে সিলেট বিভাগের সকল জেলা কমিটি করে কেন্দ্রে জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে ।

  • [১]