স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সদর উপজেলার ডলুরায় শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুস্পস্তবক অর্পন আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১০ টায় ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে ও সদর উপজেলার পৈন্দা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেনের পরিচালায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি অ্যাড. শাহানা রব্বানী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আজিজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, আব্দুল হাসিম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম বণিক প্রমুখ।