স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ ইসলাম খান, সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।