- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
এমদাদুল হক মিলনের ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি—উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক প্রণব কান্তি দেব, সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিবার্হী পরিচালক, মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আলম সাগর। এমদাদুল হক মিলন ইংরেজি ভাষা ও সাহিত্য অর্নাসসহ মাষ্টার ডিগ্রি অর্জন করে শিক্ষকতা পেশায় যোগদান করে ইতিমধ্যে তিনি বি.এড এবং এম.এড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন।

  • [১]