স্টাফ রিপোর্টার
সদর উপজেলায় তিনটি গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ায়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সামাজিক উন্নয়ন সংগঠন ‘ডানপিটে গ্রুপ’।
স্থানীয় গোয়ায়ছড়া, ইসলামপুর ও মধুপুর গ্রামে দুই শতাধিক গরীব-অসহায় নারী, পুরুষের মাঝে চাল, ডাল ও লবণ বিতরণ করা হয়েছে।
মাধবপুর থেকে সুনামগঞ্জে ত্রাণ বিতরণে সর্বাত্মক সহযোগিতা করেন চ্যানেল২৪ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন- পূর্বপশ্চিমবিডি নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান, সংগঠনের সভাপতি রাজিব দেব রাজু, সহসভাপতি সাদেক মিয়া, আবেদুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মুক্তার, সহ-সাংগঠনিক খালেদ হাসান হৃদয়, পাবেল খান, সুফল মোদক প্রমুখ।