পুলক রাজ
ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার দুর্গন্ধে পথ চলা দায়। তবুও মানুষকে দুর্গন্ধ ও আবর্জনা মাড়িয়ে পথ চলতে হচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার হাছন নগর এলাকার ময়নার পয়েন্ট যাওয়ার সড়কের পাশে ডাস্টবিন উপচে ময়লা ছড়াচ্ছে চারিদিকে। মানুষকে দুর্গন্ধে নাক বন্ধ করে চলাচল করতে হচ্ছে। পৌরসভা থেকে ময়লা ফেলার ডাস্টবিন দেওয়া হয়েছে। কিন্তু সেটা নিয়মিত পরিস্কার করা হয় না। এতে পথচারীরা পড়ছেন স্বাস্থ্যঝুঁিকতে।
ময়নার পয়েন্টের বাসিন্দা মিহির চৌধুরী বলেন, বর্জ্য ফেলার ডাস্টবিন আরো বড় হলে ভালো হতো। ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ে পরিবেশ দূষণ হচ্ছে।
পথচারী মিলন মিয়া বলেন, ময়লার গন্ধের কারণে এই সড়কে চলাচল করতে অসুবিধা হয়। এখন করোনাকাল চলছে। পৌরসভার উচিৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটা এলাকা।
৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন, দুই দুইবার ডাস্টবিন চেঞ্জ করেছি। নাগরিক ময়লা আবর্জনা ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের পাশে ফেলে যায় যায়। আমরা অনেক চেষ্টা করেছি ওই যায়গা পরিষ্কার করার কিন্তু সম্ভব হচ্ছে না। নাগরিক আমদের সহযোগীতা করতে হবে। আমরা আগামীতে চেষ্টা ককরবো ভ্যান গাড়ি দিয়ে প্রতিদিন ময়লা আবর্জনা পরিষ্কার করার। তাহলে আর অপরিষ্কার থাকবে না।