স্টাফ রিপোটার
মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পিতা হোমিপ্যাথিক জগতের একজন স্বনামধন্য চিকিৎসক ডা. কমলা কান্ত দাসের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে তার নিজ বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বড়বাড়িতে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়। তাঁর আত্মার শান্তির জন্য পরম করুণাময়ের নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
তিনি ২০১৪ সালের আজকের ঐদিনে বাধর্ক্যজনিত কারণে জেলা শহরের কাজীর পয়েন্টস্থ বাসায় পরলোক গমণ করেন। তিনি দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে গরীর ও অসহায় মানুষের সেবা করে গেছেন।