- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডা. সাখাওয়াত হাসানের উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডা. সাখাওয়াত হাসান জীবনের উপর মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]