- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিএএমএস বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি প্রকাশ

ডিজিটাল আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ডিজিটাল আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) বাস্তবায়ন করা হবে। এই প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইন্সেধারীগণকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ছক এ কার্যালয়ের জে, এম শাখা অথবা জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর ওয়েব সাইট (www.sunamganj.gov.bd) থেকে সংগ্রহপূর্বক ছক ইউনিকোড (Unicode) বাংলা ও ইংরেজি ফন্টে (Font) এক্সেল শীটে পূরণ করে Soft copy (কম্পিউটারে টাইপকৃত কপি) [email protected] ই-মেইল ঠিকানায় মেইলযোগে এবং হার্ডকপি এ কার্যালয়ের জে, এম শাখায় অতীব জরুরী ভিত্তিতে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এ তথ্য প্রদান ব্যতীত পরবর্তীতে কোন লাইসেন্স নবায়ন করা হবে না।
এছাড়াও যে কোন প্রয়োজনে সহকারী কমিশনার, জে, এম শাখা, জেলা প্রশাসকের কার্যালয় (মোবাইল নং-০১৭৩০-৩৩১০৯৬) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]