দোয়ারাবাজার প্রতিনিধি
আগামী ১০ নভেম্বর দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার দোয়ারাবাজার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ সভাপতি কামাল পারভেজ, মো. আলাউদ্দিন, শাজাহান আকন্দ, প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মো. সেলিম আহমদ, সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ ইয়াছিন উদ্দিন।