ছাতক ও জামালগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বিরোধীদলসহ অনেকেই এক সময় উপহাস করেছে। এখন ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই ভোগ করতে পারছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশ পরিচালনা করাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়ন। দেশের ৭৬ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারছে। আর যেসব দুর্গম জায়গা বিদ্যুৎ পৌছেনি সেখানে চোলার বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামুলক করা হয়েছে।
তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের কাছ থেকে তিনি কম্পিউটার শিক্ষা গ্রহণের কথা বলে উল্লেখ করে বলেন, শিক্ষাগ্রহণ কোন বয়সের মধ্যে আটকে থাকতে পারে না। কম্পিউটার শিক্ষা কর্মসংস্থা সৃষ্টি ও বেকারত্ব দুরীকরণে সহায়ক হবে।
বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাতকসহ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো(বেনবেইস) কর্তৃক নির্মিত সারা দেশের ১২৫টি আইটিসি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ছাতকে এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্রদাস তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা লুৎফুর রহমান সরকুম প্রমুখ।
ভিডিও কনফারেন্সের পরে মুহিবুর রহমান মানিক ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন। দুপুরে এমপি মানিক উপজেলা কৃষি অধিদপ্তরের নব নির্মিত দ্বিতল ভবনানুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমান মাও. নুরুল হক। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালগঞ্জ উপজেলা সহ ১২৫টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বুধবার সকালে আয়োজিত ভিডিও কনফারেন্স’র সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি, আওয়ামীলীগের সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, পরিবার পরিকল্পনার কর্মকর্তা জিল্লুর রহমান, একাডেমী সুপারভাইজার আব্দুল মুকিত, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মন্নান তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, সায়েম পাঠান সহ সাংবাদিক ও পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।