- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবায় অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ইউডিসিদের কর্মশালা

স্টাফ রিপোর্টার
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহতিকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের (ইউডিসি) নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে শহরের হাজীপাড়ায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়     জেলার ৮৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাগণ (ইউডিসি) অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামানের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার (আইসিটি) ফয়সাল রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
কর্মশালায় বর্তমান সরকারের ডিজিটাল বিষয়ক নানা দিক তুলে ধরেন বক্তারা। কর্মশালায় শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি, ই-সেবা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ ডিজিটালাইজেশনের নানা উন্নয়ন সম্পর্কে জনগনকে অবহতিকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার আহবান জানানো হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সকল প্রকার ডিজিটাল সেবা গ্রহণের বিষয়ে সাধারণ জনগণকে উৎসাহিত করার জন্য ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের আরো তৎপর হওয়ার অনুরোধ করেন বক্তারা।

  • [১]