- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিবিডি কলেজে মাল্টিমিডিয়া ক্লাস শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ শিক্ষার্থী মিলনায়তনে শেণি কক্ষে মাল্টিমিডিয়া ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহঅধ্যাপক মো. মুজিবুর রহমান।
সহ অধ্যাপক শেখ এটিএম আজরফ পরিচালনায় বক্তব্য রাখে কলেজের সহ অধ্যাপক অনুপম চৌধুরী, প্রভাষক রেশমা আক্তার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর উসমানী।

  • [১]