- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিসি’র কাছে শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ- স্কুল ক্যাম্পাসে দোকান, নিরাপত্তা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে দুটি স্কুল ক্যাম্পাসে দোকান ভাড়া দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। এতে পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। রবিবার উপজেলার ধল পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে এমন অভিযোগ দায়ের করেছেন, শিক্ষার্থীর দু’জন অভিভাবক। এ ব্যাপারে জরুরী ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
অভিযোগকারী শিক্ষার্থীর অভিভাবক রুহুল আমিন ও    হুমায়ুন কবির বলেন, একই বাউন্ডারীর ভেতর ধল পাবলিক উচ্চ বিদ্যালয় এবং ধল সরকারি প্রাইমারী স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। স্কুল দু’টি ধল বাজারের একপাশে অবস্থিত। ধল পাবলিক স্কুলের সাথে সংশ্লিষ্ট স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক, প্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস ও সহকারী শিক্ষক দ্বীন মোহাম্মদ অবৈধভাবে স্কুল ক্যাম্পাসের অভ্যন্তরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ করছেন এবং আরও দোকান ঘর তৈরীর কাজ করাচ্ছেন। এতে স্কুলের খেলাধুলার মাঠ একেবারে সংকীর্ণ হয়ে পড়ছে। এমনকি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি নিরাপত্তা বিঘিœত হচ্ছে। বিষয়টি আমরা জেলার অভিভাবক হিসেবে প্রতিকারের জন্য জেলা প্রশাসককে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, স্কুলের উন্নয়নের স্বার্থে দোকান কোটা নির্মাণ করে ভাড়া দেয়া যেতেই পারে। এ ক্ষেত্রে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত থাকতে হবে। তবে শিক্ষার্থীর লেখাপড়া, খেলাধুলা  কিংবা নিরাপত্তা বিঘিœত হয় এমন কাজ-কর্ম করা স্কুল কর্তৃপক্ষের সমিচীন নয়।

  • [১]