- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিসেম্বরে শহর’র সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
‘ডিসেম্বরে শহর’ সংগঠনের এক বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সংগঠনের সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সংগঠনের সহ সভাপতি তুলিকা ষোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সামিনা চৌধুরী মনি, সহ সাধারণ সম্পাদক এহসানুল হক মাহি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক ‘চোপ’ মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন সামিনা চৌধুরী মনি, তুহা মির্জা, জনি,আপন,পুতুল, ইসপাক আলী, নাজাত, সাবিহা, আকলিমা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত সুনামগঞ্জ সদর ৯ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্মাননা পদক প্রদান করা হয়।

  • [১]