স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া নোয়াগাঁও গ্রামের প্রবীণ শিক্ষক মো. আবদুল অদুদ (৭০) বুধবার সকাল সাড়ে আটটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল
করেছেন (ইন্না …… রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বুধবার বিকাল সাড়ে চারটায় ডুংরিয়া গ্রামের মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন তাঁর সম্পন্ন হয়েছে। আবদুল অদুদ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কমচারি কল্যাণ সমিতি ও প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সদস্য ছিলেন।
শিক্ষক আবদুল অদুদের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ তহুর আলী, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সাধারণ সম্পাদক আলহাজ খুরশীদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এম এ রকিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল কাদির গভীর শোক প্রকাশ করেছেন।