- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডুবন্ত বাঁধের বিল পরিশোধ না করার আবেদন

স্টাফ রিপোর্টার
বাঁধ নির্মাণে পাউবো, পিআইসি ও ঠিকাদারদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় সুনামগঞ্জ জেলার প্রতিটি ডুবন্ত ফসলরক্ষা বাঁধের পিআইসি ও ঠিকাদারদের কাজের বিলের অবশিষ্ট টাকা বা চেক প্রদান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সদস্য সচিব বিন্দু তালুকদার।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে সুনামগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন      
কমিটি (পিআইসি) ও ঠিকাদারগণ যথাযথভাবে বাঁধের কাজ না করায় অধিকাংশ হাওর তলিয়ে কৃষকের একমাত্র ফসল নষ্ট হয়ে গেছে। যার জন্য লাখো কৃষক দিশেহারা এবং নিঃস্ব। তাই ডুবন্ত বাঁধের সংশ্লিষ্ট পিআইসি ও ঠিকাদারদের বাঁধরক্ষার কাজে সরকার কর্তৃক বরাদ্দকৃত টাকা দুর্নীতিবাজদের অনুকূলে পরিশোধ না করার জন্য (স্টপ পেমেন্ট) অনুরোধ করা হয়েছে।

  • [১]