দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে উথারিয়া মহাসিং নদী থেকে ড্রেজার দিয়ে ভিট বালি তোলার প্রতিবাদে আস্তামা-আসামপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় আস্তমা পয়েন্টেস্থ সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে উপজেলার আস্তমা গ্রামের কৃষক নেতা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন জাকির, উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল কবির, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হআহমদ, উপজেলা যুবলীহ নেতা হাসান মাহমুদ, স্বেচ্ছাসেবলীগ নেতা জিল্লুর রহমান জয়, ইউপি সদস্য হাবিবুর রহমান, সমাজ সেবক হুমায়ুন কবির, যুবদল নেতা আঙ্গুর মিয়া, ছাত্রদল নেতা কাওছার আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আস্তমা গ্রামের প্রবীন মুরুব্বী আমান আলী মেম্বার, রশিদ আলী, আরজক আলী, তাজ নুর, আইয়ূব আলী, মাসুদ মিয়া, মাসুক মিয়া, তারা মিয়া, আব্দুল মান্নান,উপজেলা যুবলীগ নেতা জিল্লুল হক জিলু প্রমুখ।