স্টাফ রিপোর্টার
দিরাই শাল্লা উপ নির্বাচনে ড. জয়া সেনগুপ্তাকে দলীয় মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা মো. তেরাব আলী, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, হাজী আব্দুল ওয়াদুদ, আসাদুর
রহমান আসাদ, জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, রিপন তালুকদার, মনোজ ভট্টাচার্য, জুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অ্যাড.শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান বাবুল, শাহীন আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা আল মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে দিরাই-শাল্লা উপ নির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবন্দ।
সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সহ সভাপতি ইয়াহিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দীন রাজু, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া সাগর, সহ সাংগঠনিক সম্পাদক শাশীম আহমদ সানি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, দপ্তর সম্পাদক দিলাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মুমিন, মহিলা সম্পাদক ইয়াছমিনা বেগম, সদর উপজেলা শাখার সভাপতি এমএ নুমান হাসান খান, সহ সভাপতি শাফী উদ্দিন ফাহিম, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি সেলিম আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, শাল্লা উপজেলা আহ্বায়ক উজ্জল রায়, যুগ্ম আহ্বায়ক সেবল মিয়া, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আলম জিলানী সুহেল, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক মেম্বার, সাধারণ সম্পাদক আফিল মিয়া, ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি অ্যাড. হুমায়ুন কবির বিজয়, সাধারণ সম্পাদক অজয় সরকার, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক শায়েক খান।
নেতবৃন্দ বিবৃতিতে বলেন,‘আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিরাই শাল্লা মানুষের ও সুনামগঞ্জ জেলাবাসীর আবেগের মূল্য দিয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার মনোনীত প্রার্থীকে দিরাই-শাল্লার সর্বস্তরের মানুষকে নিয়ে নৌকার বিজয় হবেই হবে। এ বিজয় হবে দিরাই-শাল্লা মানুষের উন্নয়নের। সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজকে সম্পন্ন করবেন ড. জয়া সেন গুপ্তা।