- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ড. জয়া সেনের নির্বাচনী পথসভা

দিরাই প্রতিনিধি
আসন্ন উপ নির্বাচন উপলক্ষে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর চন্ডপুর মাদ্রাসা মাঠে আওয়ামীলীগ মনোনীত ড. জয়া সেনগুপ্তের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য দুলাল মিয়ার পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ      
সভাপতি সাবেজ মেয়র আজিজুর রহমান বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সৌমেন সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজে আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
এছঅড়াও বক্তব্য রাখেন রঞ্জিত দাস, রায়হান মিয়া, কামরুল মিয়া, রান্টু দাস, মিহির দাস প্রমুখ।

  • [১]