- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ড. সাদিককে আরও অভিনন্দন

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের কৃতি সন্তান, ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ সাদিক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র  চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল বরকত, ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী ও ডেইলী ছাতক ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক সাইফুর রহমান চৌধুরী খোকন। অভিনন্দন বার্তায় তাঁরা আশা প্রকাশ করে বলেন, তাঁর মতো একজন স্বচ্ছ ও দক্ষ ব্যক্তি সরকারের এ গুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় রাষ্ট্র ও জাতির কল্যাণে সহায়ক হবে। উল্লেখ্য,গত সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মোহাম্মদ সাদিক পিএসি’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন, ছাতক উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেডিএস এনামুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম আজির, সহ-সভাপতি কৃপেশ চন্দ, সাধারন সম্পাদক ফয়জুল কবির লাকি প্রমুখ।##

  • [১]