স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে ঢাকায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী, সোনালী ব্যাংকের সাবেক জি,এম ফনীন্দ্র কুমার ত্রিবেদী, ব্রিগেডিয়ার (অব.) হুমায়ূন বখত মুহিত, এডিশনাল সেক্রেটারি মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, নারী সলিসিটর জেসমিন আরা বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. হিফজুর রহমান চৌধুরী, কবি
ও লেখক সুখেন্দু সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল কবির তুহিন, অ্যাড. খায়রুল কবীর রুমেন, অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী, অ্যাড. রুহুল তুহিন, আজরফ চৌধুরী, প্রফেসর শিখা চক্রবর্তী, ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী, কেমিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-কালীন শিক্ষক ইশতিয়াক আহমদ, অ্যাড. মোস্তাফিজ আলী পীর, দীপক রঞ্জন দে, সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য, গায়ত্রী দে, নিশাত লিজি প্রমুখ।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব সফলে একমত পোষণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
পরে উৎসব উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঢাকায় একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।