ছাতক প্রতিনিধি
ঢাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাতকের মো. আলী নুর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর (বড়বাড়ি) এলাকায় একটি দোকান কোঠা
রং করার সময় ঝুলে থাকা তারের স্পর্শে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তাকে স্থানীয় লোকজন একটি হাসপাতালে নিয়ে যাওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈয়দরগাঁও গ্রামের মৃত আরশ আলীর পুত্র। আলী নুরের লাশ ময়না তদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।