- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঢাকা বিভাগের প্রার্থী চূড়ান্ত আজ হবে সিলেট বিভাগের

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় কেবল ঢাকা বিভাগের জেলা পরিষদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা  করা হয়েছে। সিলেট বিভাগের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত হবে আজ শুক্রবার।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে দলের উপদেষ্টা ম-লির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৯ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বেশিরভাগ সদস্য অংশ নেন। রাত সোয়া ১০ টায় সভা শেষ হয়।
রাত সাড়ে ১০ টায় মনোনয়ন বোর্ডের সদস্য, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপিকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘সিলেট বিভাগের ৪ জেলাসহ আরো কিছু বিভাগের সিদ্ধান্ত শুক্রবার হবে’।

  • [১]