লন্ডন প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউকের (ডিইউএএইউকে) বাৎসরিক সাধারন সভা ৪ জানুয়ারী বিকেলে উত্তর লন্ডনের উডগ্রীনের এশিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রহমান জিলানীর সভাপতিত্বে ও ডা. এম.এ আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ডলি ইসলাম, গাজীউল হাসান খান, ধীরেন্দ্র নাথ হালদার সহ ১৯৫০-১৯৬০ থেকে শুরু করে বর্তমান সময়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় সর্বসম্মতি ক্রমে ২০১৭-২০১৯ সালের জন্যে ১৬ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট ড. রেজাউর রহমান জিলানী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এম.এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট ডা. নাহিদ নওয়াজেশ রনি, ভাইস প্রেসিডেন্ট অধির রঞ্জন দাস তনু, সেক্রেটারী সলিসিটর আনোয়ার কবীর খান, জয়েন্ট সেক্রেটারী একাউনটেন্ন তপন শাহা, ট্রেজারার একাউনটেন্ট এনামুল হক, জয়েন্ট ট্রেজারার একাউনটেন্ট শ্যামল রায়, অর্গেনাইজিং সক্রেটারী আব্দুল করিম ভূইয়া, জয়েন্ট অর্গেনাইজিং সেক্রেটারী মিতা রহমান, মিডিয়া এন্ড কমিনিকেশন সেক্রেটারী সাংবাদিক বুলবুল হাসান, পাবলিকেশন সেক্রেটারী অজিত সাহা, সসিয়েল ওয়েল ফেয়ার সেক্রেটারী মাহবুবুর রহান, অফিস সেক্রেটারী ডা. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, সদস্য সালমা নাসির ডলি, মেহেরুন নেসা, আনোয়ার হোসেন খান, সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, সৈয়দ হামিদুল হক, ডা. আশরাফ উদ্দিন আহমদ, মেসবাউদ্দিন, ভিবাস চন্দ্র সাহা, আবু নাঈম, সৈয়দা সায়মা আহমদ, মোহাম্মদ মহশিন, ডা. মোহাম্মদ সাকেল, মোহাম্মদ নসরুল্লা খান। সভায় ডাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আ. আ. ম.স আরেফিন সিদ্দিকীর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়।