- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ধর্মীয় রীতি অনুসারে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, জাতীয় নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী, চীপ হুইপ আসম ফিরোজ, প্রতিমন্ত্রী বিরেন শিকদার, হুইপ শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুদীপ নন্দী রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার    এনামুল কবির ইমন, সিলেট দায়রা জজ আদালতের এডিশনার পিপি সামছুল ইসলাম, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জাতীয় ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী বিপ্লব, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের শিক্ষক নেতা কানন বন্ধু রায় প্রমুখ।
শ্রাদ্ধানুষ্ঠান শেষে প্রধান বিচারপতি এসকে সিনহা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত, ছেলে সৌমেন সেনগুপ্তের সাথে কথা বলেন এবং নানা বিষয়ের খোঁজ খবর নেন।

  • [১]