জেলা তথ্য অফিস সোমবার সদর উপজেলার মধ্য কালীপুর গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় উঠান বৈঠক করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণের কাছে স্বল্প খরচে তথ্য ও সেবা পৌঁছে দিয়ে দেশ বিদেশের অফুরান সুনামের সাথে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ত করাই উঠান বৈটকের মূল উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়নে নানা মূখী উদ্যোগের অন্যতম ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র হলো পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তিনির্ভর সেবা সমৃদ্ধ একটি আধুনিক কেন্দ্র। সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের দোর গোড়ায় সস্তায়, দ্রত, স্বচ্ছ ও হয়রানীমুক্ত সেবা পৌছে দিয়ে একটি সামাজিক সমাজ প্রতিষ্ঠা করাই ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে উপরোক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকায় সহকারী পরিচালক আরিফ সাদিক, সুনামগঞ্জ সদর পৌরসভার কমিশনার খোরশেদ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বমর্ন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জনপ্রতিনিধি সামলা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান। প্রেস বিজ্ঞপ্তি