সুনামগঞ্জ জেলা তথ্য অফিস সোমবার বেলা ১১টায় দিরাই উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলঅ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা সমাবেশে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যৌতুক, জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক সেবন প্রতিরোধ এবং নারীদের আত্মকর্মসংস্থানে প্রভুত সাফল্য অর্জন বিষয়ে তৃণমূল মহিলাদেরকে অবহিত করা হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, শিক্ষক নিধু রঞ্জন দাস, এসএমসি সভাপতি মো. তাহির মিয়া, শিক্ষিকা শারমিন আক্তার। প্রেস বিজ্ঞপ্তি