- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তথ্য অফিসের সঙ্গীতানুষ্ঠান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় শহরের ওয়েজখালী বাজারে জেলা তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণের কাছে স্বল্প খরচে তথ্য ও সেবা পৌঁছে দিয়ে দেশ বিদেশের অফুরান সুনামের সাথে সমাজের সর্বস্থরের মানুষের সম্পৃক্ত করাই সঙ্গীতানুষ্ঠানের মূল উদ্দেশ্য। সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষোর দোর গোড়ায় সস্তায়, দ্রুত, স্বচ্ছ ও হয়রানীমুক্ত সেবা পৌঁছে দিয়ে একটি সামাজিক সমাজ প্রতিষ্ঠা করাই ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মূল লক্ষ্য।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, সিসিক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক, বাজার কমিটির সভাপতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]