স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তথ্য আপা প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
সোমবার বেলা ১১টায় তথ্য কেন্দ্র তাহিরপুর এর আয়োজনে আলোচনায় অংশ নেন তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক অনুপম রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জেম হোসেন রাসেল প্রমুখ।