- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

  • [১]