স্টাফ রিপোর্টার
তথ্য সচিব মরতুজা আহমদ সুনামগঞ্জে আসছেন আগামীকাল শুক্রবার। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ বিষয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। তথ্য সচিবের একান্ত সচিব মোস্তফা মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিকে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় তথ্য সচিব মরতুজা আহমদ ২০১৬-১৭ অর্থ বছরে সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত কর্মকা- পর্যালোচনা ও জেলা তথ্য অফিস পরিদর্শন করবেন।