- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তবুও স্বপ্নরা উঁকি দেয়

মাহবুবুল হাছান শাহীন
হাওর শেষে নেমে গেছে
নীল আকাশ
মাঝে করচের বাগান
সারা মাঠে বিস্তির্ণ ফসল
সোনালী ফসলে চিক চিক করে উঠে,
কৃষকের চোখ
বছর জুড়ে স্বপ্নেরা খেলা করে
মাঝে মাঝে স্বপ্নের মাঝেও
ঢুকে পড়ে দুঃস্বপ্নের বেড়াজাল
মানুষ্য ও প্রাকৃতিক কারণে
হারাতে হয় জাল বুনা স্বপ্ন
আবার দাঁড়াতে হয়
আমরা মানুষ বলে।
তবুও স্বপ্নরা উঁকি দেয়
কৃষকের ভাঙা বেড়ার ফাঁকে।

  • [১]