- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তরিক উল্লাহ ট্রাষ্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মরহুম তরিক উল্লাহ ট্রাষ্টের উদ্যোগে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের ১২২টি অস্বচ্ছল পরিবারক মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০কেজি চাল, ১০ কেজি পেয়াজ, ১০কেজি আলু, ৫ লিটার তেল, ২কেজি খেজুর ও ২কেজি চানা।
এসময় জহিরপুর ডেভেলপমেন্ট ইউকে’র উপদেষ্টা ময়না মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ ও সুফি মিয়া, বাদশা মিয়া, আশক আলী, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোনা মিয়া, বর্তমান সহ সভাপতি নুর মিয়া, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক সাজাদ মিয়া, যুবলীগ নেতা মাইদুল ইসলাম, সাবেক মেম্বার সাজিল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]