- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তরুণীদের নিয়ে মহিলা পরিষদের মতবিনিময়

‘নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হউক’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে তরুণীদের নিয়ে মতবিনিময় সভা করেছে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার বিকাল ৪টায় দিবসের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রাক্তন সভাপতি শীলা রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম।   
জেলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, আন্দোলন সম্পাদক অমিতা রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীনা পাল, সদস্য আতিফা ইসলাম সাথী, শুক্লা চৌধুরী,  ইয়াসমিন বেগম, শারমিন আক্তার, তৃণা দে, শিল্পী সরকার।
বক্তারা নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

  • [১]