পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজার থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু’র বার্ষিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ১২টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের হল রুমে সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ কুমার দে’র সভাপতিত্বে ও তরু’র সহযোগি সম্পাদক মানছুর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, কসবা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহিন মিয়া, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, তরু’র বিভাগীয় সম্পাদক মনোয়ার হোসেন হিমেল, দৈনিক বিজয়ের কণ্ঠের জেলা প্রতিনিধি শহিদনূর আহমেদ, তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শুভা তালুকদার, রোজী চৌধুরী, তরু’র প্রচার ব্যবস্থাপক দিলোয়ার হোসাঈন, সদস্য জানে আলম, জুনায়েদ আল হাবীব ও শিক্ষার্থী মো. উবায়দুর রহমান কাউছার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ তরু’র ১৩ তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।